আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৫:১৩ পিএম


আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?
ফাইল ছবি

এখন থেকে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে এই সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়।

এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসের মতো জুলাই শহীদ দিবসেও কি সরকারি ছুটি থাকবে?

বিজ্ঞাপন

জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়। 

বিজ্ঞাপন

সাধারণত, ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এদিন সরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি থাকে না।

পরিপত্রে বলা হয়েছে, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission