ভারতের আদানির সঙ্গে চুক্তি নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৭:০৯ পিএম


ভারতের আদানির সঙ্গে চুক্তি নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা। সংগৃহীত ছবি

ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তি প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রতিটি চুক্তিতেই স্বীকারোক্তি থাকে যে, এই চুক্তিতে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। কিন্তু এটা যদি ভায়োলেট করা হয় তাহলে কিন্তু চুক্তি বাতিল করা যায়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিগুলো পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

জ্বালানি উপদেষ্টা বলেন, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। সব তথ্য দুদকের সাথে আলোচনা করা হবে। বিভাগীয়ভাবে করার তেমন কিছু নেই কারণ অনেকেই চাকরি ছেড়েছেন। চুক্তি চাইলেই বাতিল করা যায় না। কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
 
তিনি বলেন, আগের সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনটি কালাকানুন মনে করে ২০২৪ সালেই সিদ্ধান্ত হয়েছে এ আইন ব্যবহার না করার জন্য। এ আইনের আওতায় থাকা প্রকল্পের কাজ এগিয়ে নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয় গত বছরের সেপ্টেম্বরে। সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission