দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সকালে দাম কমানোর ঘোষণা এলেও বিকেলে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম (প্রতি ভরি), ২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা, ২১ ক্যারেট: ২,৩১,৯৩৯ টাকা, ১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ার কারণে দেশীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা: ৫,৪৮২ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেট: ৪,৪৯০ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা।
বিশ্ববাজারে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও চাহিদা ওঠানামার কারণে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। এতে স্থানীয় বাজারেও বারবার মূল্য সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে




