কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০১:৪৪ পিএম


কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা বানচাল করতে পারবে না।

আরও পড়ুন

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission