সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে দায়ী থাকবে সরকার: মোশাররফ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০১:০৭ পিএম


সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে দায়ী থাকবে সরকার: মোশাররফ
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকারই দায়ী থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সোমবার সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো, রাজনৈতিক দলগুলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলেচনার প্রেক্ষিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও সনদ অগ্রাহ্য করার শামিল।
 
তিনি আরও জানান, সভায় সিদ্ধান্ত হয়, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সরকারই দায়ী থাকবে। সরকারকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
 
জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা অংশ নিতে পারছে না, তারা বিশৃঙ্খলা করছে। সরকারকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission