যুক্তরাজ্যের ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের নতুন সতর্কবার্তা

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৫:১৫ পিএম


যুক্তরাজ্যের ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের নতুন সতর্কবার্তা
ফাইল ছবি

যুক্তরাজ্যের ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইক‌মিশন।  

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) দেওয়া এ সতর্কবার্তায় হাইকমিশন জানিয়ে দিয়েছে, কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হ‌বে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

বিজ্ঞাপন

হাইক‌মিশন আরও জানায়, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য বাংলাদেশের নাগরিকদেরকে ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সবশেষ এ বার্তায়। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission