পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, সর্বাধিক কোন দেশে

আরটিভি নিউজ 

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৪:৪০ পিএম


পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, সর্বাধিক কোন দেশে
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৭০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৫০ জন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশভিত্তিক নিবন্ধনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। দেশটিতে ১৪ হাজার ২৩৬ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে  নিবন্ধন করেছে। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া (৯ হাজার ৭৫ জন), কানাডা (৭ হাজার ৮৭ জন), জাপান (৬ হাজার ৪৫২ জন), অস্ট্রেলিয়া (৬ হাজার ২৭ জন) এবং দক্ষিণ আফ্রিকা (৪ হাজার ৪৮০ জন)।

এদিকে, ঠিকানা ভুল এবং অসম্পূর্ণ তথ্য জমা দেওয়ার কারণে সৌদি আরবসহ সাত দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলেও, ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশন এখন অ্যাপের মাধ্যমে বিশ্বের সব দেশের জন্য নিবন্ধন উন্মুক্ত করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission