গেজেটভুক্ত জুলাই শহীদদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক

আরটিভি নিউজ  

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৫ এএম


গেজেটভুক্ত জুলাই শহীদদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক
ছবি: সংগৃহীত

২০২৪ সালে জুলাই আন্দোলনে মারা গেছেন এমন সরকারি গেজেটভুক্ত ‘জুলাই শহীদ’ আছেন ৮৩৬ জন। তাদের পেশা অ্যানালাইসিস করেছে পুলিশ হেডকোয়ার্টার। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেশাগত এই তথ্যের বিশ্লেষণ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

এতে দেখা গেছে সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক, সংখ্যায় যা ২৭৮ জন। 

পুলিশের প্রতিবেদন মতে, গেজেটভুক্ত জুলাই শহীদের মধ্যে ২৫১ জন ছাত্র, বেসরকারি চাকরিজীবী ১৩৬ জন, ব্যবসায়ী ১২৫ জন, বেকার ১১ জন, মিডিয়াকর্মী ১০ জন, প্রবাসী ৭ জন, সরকারি চাকরিজীবী ৬ জন, শিক্ষক ৪ জন, আইনজীবী ২ জন, গৃহিণী ২ জন, চিকিৎসক ২ জন, বিয়ের কাজী ১ জন এবং সোর্স ১ জন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission