৫০তম বিসিএসের প্রিলিমিনারির মানবণ্টনে পরিবর্তন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৪ পিএম


৫০তম বিসিএসের প্রিলিমিনারির মানবণ্টনে পরিবর্তন
ফাইল ছবি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মানবণ্টনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

এ বছর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। সিলেবাস অনুসারে, প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর ও বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ নম্বর।

এ ছাড়া ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫ নম্বর।

আরও পড়ুন

আগের বিসিএসগুলোর প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর বরাদ্দ ছিল। বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য ছিল ১৫ নম্বর। এছাড়া নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ ছিল।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission