শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বিসিবির বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০১:৫২ পিএম


শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বিসিবির বার্তা
শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বিসিবির বার্তা। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আর তাদের স্মরণের এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে থাকে দেশের মানুষ। তাই এই দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) একটি ফেসবুক পোস্টে বিসিবি জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।

আরও পড়ুন

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে পরাজয় অনিবার্য জেনে পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই তালিকায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক থেকে শুরু করে ছিলেন কবি ও সাহিত্যিকরাও। রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। 

বিজ্ঞাপন

এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় এবং শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission