ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে সরকার, আবেদন যেভাবে

বাসস

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৩৮ এএম
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের লোগো। ছবি:সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে।

৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন প্রান্তিকের জন্য সোমবার (৪ মে) থেকে এই আবেদন করতে পারছেন। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন শিক্ষার্থীদের আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/medical) প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শর্তাবলির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪.০০-এর ক্ষেত্রে ৩.০০ থাকতে হবে।

এতে বলা হয়, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাদের অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তারা এই অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন।

একইসঙ্গে আবেদনের সঙ্গে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত ‘গুরুতর আহত’ মর্মে চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। আবেদনের সময়সীমা দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানের অর্থ অনলাইনে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাবে পাঠানো হবে। তাই আবেদনের সময় সচল ব্যাংক হিসাব ও সঠিক মোবাইল নম্বর প্রদান নিশ্চিত করতে হবে। অনলাইনভিত্তিক এই কার্যক্রমের জন্য কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশন খুঁজে না পায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্ট বরাবর আবেদন করে ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে।

‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা’ অনুসরণ করে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। 
আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর 
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। এর আগে ১৫তম জেডব্লিউজি বৈঠক ২০২৩ সালের ২৬-২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই অনুমোদন দিয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
আরও পড়ুন
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
অনুমোদনের আবেদন আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যাচাই-বাছাইয়ে ইউজিসি
ফ্যামিলি কার্ডের জন্য সরকারি কর্মকর্তার কাছে নারী, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল