বিভাগীয় কমিশনার, ডিসি-এসপিদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫০ এএম


আজ বিভাগীয় কমিশনার, ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
নির্বাচন কমিশন ভবন।

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)’সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে ব্রিফ করবে।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ব্রিফিংটি নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission