ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশে জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এই আশঙ্কা নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।

শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনার আলোকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে জানানো হয় যে, গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জনাকীর্ণ এলাকায় বোমা বিস্ফোরণ বা দেশীয় অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা চালানোর মতো ভয়াবহ ছকও তাদের থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, উগ্রবাদী এই গোষ্ঠীর সদস্যরা মূলত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্র করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা চিঠিতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থল ও বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশি পাহারা নিশ্চিত করতে বলা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ না থাকে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আশঙ্কা থাকলেও সিটিটিসি সহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করতে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় তথ্যচিত্র নির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
আরও পড়ুন
ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয়ে প্রতারণা, অতঃপর...