ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, তদন্তে যা উঠে এলো

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার মূল কারণ হিসেবে নিম্নমানের উপকরণ, নকশাগত ত্রুটি ও স্থাপনায় কারিগরি ভুলকে চিহ্নিত করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য প্রধানত তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, নিম্নমানের উপকরণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ল্যাবে পরীক্ষায় দেখা গেছে, ব্যবহৃত বিয়ারিং প্যাডগুলো নির্ধারিত ও প্রচলিত মানের তুলনায় অনেক নিম্নমানের ছিল।

দ্বিতীয়ত, নকশাগত ত্রুটি মেট্রোরেলের মূল নকশায় কিছু বিচ্যুতি পাওয়া গেছে। রেল চলাচলের সময় সৃষ্ট কম্পন ত্রুটিপূর্ণ নকশার কারণে স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় সৃষ্টি হচ্ছিল, যা শেষ পর্যন্ত বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার কারণ হয়।

তৃতীয়ত, স্থাপনায় ত্রুটি বিয়ারিং প্যাডটি নির্ধারিত নিয়ম অনুযায়ী সমান্তরালে স্থাপন না করে কিছুটা ঢালু অবস্থায় বসানো হয়েছিল। ফলে অতিরিক্ত কম্পনের প্রভাবে এটি সহজেই সরে গিয়ে নিচে পড়ে যায়।

ঘটনাটিকে নাশকতা হিসেবে অনেকে ধারণা করলেও উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, এটি একটি সম্পূর্ণ কারিগরি ও গুণগত মানজনিত দুর্ঘটনা। তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সরকার এই তদন্তে সন্তুষ্ট হলেও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে আরও গভীর ও নিবিড় তদন্ত করার পরিকল্পনা রয়েছে।

যাত্রী নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়ার মতো কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বর্তমানে নেই। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মেট্রোরেলের সব বিয়ারিং প্যাড নিয়মিত ও নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম প্রান্তের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় তখন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
আরও পড়ুন
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন
‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...
মেট্রোরেলে নতুন ৩ রুট একনেকে অনুমোদন