শেষ শ্রদ্ধায় সিক্ত অজয় রায়

বুধবার, ১৯ অক্টোবর ২০১৬ , ০৩:০১ পিএম


শেষ শ্রদ্ধায় সিক্ত অজয় রায়

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন শোষিত মানুষের মুক্তি আন্দোলনের নেতা অজয় রায়।

বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সবস্তরের মানুষ।

বিশিষ্টজনদের মতে, সংবিধানে সাধারণ মানুষের অধিকার লিপিবদ্ধ ও বাস্তবায়ন, গণতান্ত্রিক আন্দোলনে দিক নির্দশনাসহ নানা ভূমিকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

দুর্নীতি আর মানুষকে শোষণমুক্ত করাই রাজনীতির মূল শিক্ষা, অজয় রায়ই তা শিখিয়েছেন বলেও মত দেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে নেয়া হয়। শহীদ মিনারে প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেয়া হয় অজয় রায়কে।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরকে / জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission