খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতাদের শোক প্রকাশ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০১:৩০ পিএম


খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতাদের শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। শোকবার্তায় অস্ট্রেলিয়ার ফেডারেল সিনেটর ডেব সারর্মা এবং নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির বিরোধী দলীয় নেতা ডেমেইয়েন টিউডহোপ এমপি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এই শোক মিছিলে আরও শামিল হয়েছেন ছায়া মাল্টিকালচারাল মন্ত্রী মার্ক কুরী এমপি এবং হোলস্ ওয়ার্দির এমপি টিনা আইয়ার্ড।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অস্ট্রেলীয় নেতারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী এবং আপসহীন ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, দীর্ঘ সময় জনসেবা এবং দেশের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। শোকবার্তায় তারা খালেদা জিয়ার শোকবিহ্বল পরিবার, বিএনপি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এই শোক প্রকাশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে পাশে ছিল। একই সাথে ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়া সব ধরনের কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন।

বিজ্ঞাপন

আরটিভ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission