বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, আজ জমা হচ্ছে পে কমিশনের প্রতিবেদন

আরটিভি নিউজ

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০১:২০ পিএম


বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, আজ জমা হচ্ছে পে কমিশনের প্রতিবেদন
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন বুধবার(২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে পে কমিশন। বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান ও কমিশনের অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী গত এক দশক ধরে নতুন পে-স্কেলের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। তাঁর মতে, এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন। তিনি আরও বলেন, নতুন বেতন কাঠামো প্রবর্তনের ফলে ভবিষ্যতের নির্বাচিত সরকারের ওপর কোনো আর্থিক বা নীতিগত চাপ তৈরি হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে। তবে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকার কেবল সুপারিশ দিচ্ছে পরবর্তী সরকার এই সুপারিশ কতটুকু ও কীভাবে বাস্তবায়ন করবে, সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission