বদলির সংশোধিত নীতিমালা দেখুন এখানে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৪ পিএম


বদলির সংশোধিত নীতিমালা দেখুন এখানে
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে নীতিমালাটি জারি করা হয়।

বিজ্ঞাপন

সংশোধিত নীতিমালা দেখুন এখানে

সংশোধিত নীতিমালাটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং এর নাম হবে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’। নীতিমালা জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

নীতিমালা অনুযায়ী, প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির আবেদন আহ্বান করবে। প্রতিবছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন করা হবে।

আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা প্রথমে তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া নীতিমালার ৩.৮(গ) ধারায় বর্ণিত বিশেষ ক্ষেত্রে যেকোনো জেলায় অথবা স্বামী/স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রথম যোগদানের পর চাকরির মেয়াদ ন্যূনতম দুই বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পরও পরবর্তী বদলির জন্য আবেদন করতে হলে কমপক্ষে দুই বছর সেখানে কর্মরত থাকতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সংশোধিত নীতিমালার মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission