নির্বাচন শেষে কখন খুলছে মোটরসাইকেল চলাচল

আরটিভি নিউজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৩ এএম


নির্বাচন শেষে কখন খুলছে মোটরসাইকেল চলাচল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আরোপিত ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোর থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচল স্বাভাবিক হবে। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পেরোলেই এই নিষেধাজ্ঞা উঠে যাবে।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচন উপলক্ষ্যে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং বিমানবন্দরগামী যাত্রীদের যানবাহন (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদন নিয়ে চলাচলের সুযোগ পাবে। বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনকেও জরুরি সেবার আওতায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রয়োজনে নির্ধারিত সময়সূচির বাইরে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission