বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে সংসদ ভবনের গেটে উপস্থিত হন বিএনপির মহাসচিব। এ সময় প্রবেশ পথে দীর্ঘ যানজটের কারণে অনেক এমপিকে গাড়িতে বসে অপেক্ষা করতে দেখা গেছে।
স্থানীয় পরিস্থিতি অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের পূর্ব গেটে তীব্র যানজট সৃষ্টি হয়। নির্ধারিত সময়মতো পৌঁছানোর জন্য অনেক এমপি পায়ে হেঁটে সংসদে প্রবেশ করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্যকে হাঁটতে দেখা যায়।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।
আরটিভি/এসকে





