প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০ এএম


প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী
আবদুস সাত্তার পাটোয়ারী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুস সাত্তার পাটোয়ারী। 

বিজ্ঞাপন

তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া, প্রটোকল অফিসার-২ নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ।

সাত্তার পাটোয়ারীকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই শর্ত ও বেতনে প্রটোকল অফিসার-২ নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ। তাদের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission