ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া নির্ধারণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নতুন এই নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাস মালিক সমিতি সূত্র জানায়, তেলের দাম বাড়ায় সরকারের নির্দেশনা ও বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ার এই পুনর্নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি ভাড়া নেব না। তেলের দাম বাড়ার কারণে সরকার নির্ধারিত হার অনুযায়ী যাত্রীপ্রতি মাত্র ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।

এদিকে, আগাম ঘোষণা ছাড়া হঠাৎ ভাড়া বাড়ানোর ফলে শুক্রবার সকালে টার্মিনালগুলোতে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা হতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে নিয়মিত যাতায়াতকারী এক যাত্রী বলেন, সবকিছুর দামই বাড়ছে, এখন যাতায়াত খরচও যদি এভাবে হুটহাট বাড়ানো হয়, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
সরকারি ব্যয় কমানোর পাশাপাশি মাঠপর্যায়ে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মডিউল’ চালু করছে ডাক বিভাগ।
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
আরও পড়ুন
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বাড়ানো হলো বাসের ভাড়া