হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর

আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০২ পিএম


হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলাগুলো থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিগত ১৭ বছরে দায়ের হওয়া এমন ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। 

বিজ্ঞাপন

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সংস্কার নিয়ে জানান, পুলিশ প্রশাসনের কার্যকারিতা বাড়াতে এবং জনবান্ধব করে তুলতে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে। এই রদবদল কোনো প্রতিহিংসা থেকে নয়, বরং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে ধাপে ধাপে কার্যকর করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission