প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভাসানটেকে ইফতার সামগ্রী বিতরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৭ এএম


প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভাসানটেকে ইফতার সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ভাসানটেক এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. তানজীম রুবাইয়াত আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম হোসেন লিফাত, সহ-সম্পাদক ডা. রাসেল হোসাইন, ডা. আরহাম সাদমান চৌধুরি এবং ভাসানটেক থানা বিএনপির দফতর সম্পাদক আজগর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission