মামলাবাজির মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৭ পিএম


মামলাবাজির মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এমন কিছু মামলা আমাদের নজরে এসেছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

মামলা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলা তো আছেই।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি। এটির যাতে অপব্যবহার না হয়, তা যাচাই-বাছাই করে কী করা যায়, তা দেখব।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission