ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন তারেক রহমান: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, সুখে-দুঃখে তিনি জনগণের পাশে থাকবেন। তার নেতৃত্বে দেশের মানুষ নিরাপদ থাকবে।

প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নান্দাইলে মাদক, চাঁদাবাজি, জুয়া, জুলুমবাজি ও ভূমিদস্যুতার কোনো স্থান হবে না। উপজেলাকে আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়াটার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু
কেউ হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বা হুমকি–ধামকি দিলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নাটোর সদর উপজেলার ৮২টি দুর্গা মন্দিরে ও নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল প্রদান অনুষ্ঠানে দুলু এ কথা বলেন।   জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যুগ যুগ ধরে আমরা হিন্দু–মুসলমান একসাথে বসবাস করছি। ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসতো আর পূজাতে আমরা তাদের বাড়িতে যেতাম। নাড়ু–মোয়া খেতাম। কত আনন্দ করতাম। আমাদের মধ্যে একটা সোহার্দ ছিল। হিন্দু–মসুলমানদের মধ্যে কোন বিভেদ ছিল না। কিন্তু গত ১৭/১৮ বছর সেই সুযোগ আর হয়নি।’ এ প্রসঙ্গে নাটোর–২ আসনের সংসদ সদস্য দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়ে বলেছেন– ‘হিন্দুরা আমাদের ভোট দিয়েছেন, হিন্দুদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।  হিন্দুদের আশ্বস্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ যদি কিছু কয়, কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে আমাকে ফোন করবেন, আমি তাদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নাটোর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকা। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে কদিন আমি বেঁচে আছি, আপনাদের আমি নিজেই পাহারা দেব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বুক উচু করে চলাফেরা করবেন।  তিনি আরও বলেন, যদি কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকায় বা হুমকি ধামকি দেয় তাহলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাদের বিষ দাঁত ভেঙে দেবে। কেউ মনে করবেন না হিন্দুরা সংখ্যালঘু, তাদের ওপর কোনো ধরনের অন্যায় করে পার পাওয়া যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।  আরটিভি/এসআর
হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে।
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ