জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০০ পিএম


জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত বা আহতদের পরিবারকে পুনর্বাসনের জন্য নির্দেশ দিয়েছেন। 

ইশরাক হোসেন আরও বলেন, বর্তমান তালিকায় রাজনৈতিক কারণে অনেকে বাদ পড়েছেন। তাই এই তালিকা পুনর্মূল্যায়ন করে, যাচাই-বাছাই শেষে সকল প্রাপ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে। 

বিজ্ঞাপন

তিনি নিশ্চিত করেন, কারো নাম রাজনৈতিক কারণে বাদ দেওয়া হবে না।

এই উদ্যোগের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission