বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, যা বললেন অর্থমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১৩ পিএম


বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন যা বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাকি থাকতেই তাকে অপসারণ করেছে সরকার। তার স্থলে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ রদবদলের পর বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জবাবে তিনি বলেন, নতুন সরকারের অনেক কর্মসূচি এবং অগ্রাধিকার আছে। তার অংশ হিসেবেই এই পরিবর্তন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আরও বলেন, শুধু বাংলাদেশ ব্যাংকে না, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে; প্রয়োজনে আরও হবে।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

পৃথক বিজ্ঞপ্তিতে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের বিষয়ে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission