এটি ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৬:২০ পিএম


এটি ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
এটি ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এ কথা জানান তিনি।

জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম অধিবেশন আসলে ব্যর্থ হয়েছে। এ বিষয় কি বলবেন? 

আরও পড়ুন

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো সবই পুরোনো অভিযোগ, আজ নতুন নয়। এখন একজন বিরোধীদলীয় চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।

তিনি বলেন, ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্ট। এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচাইতে লাইভলি, ভাইব্রেন্ট। এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচাইতে বেশি। সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। 

‘সবচাইতে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপজিশন ছিল। সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা কোনো কোনো সময় বিরোধীদল এবং সরকারি দল মিলে একসঙ্গে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কথা বলেছি ঐক্যবদ্ধ হয়েছি।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে। আমরা আমাদের মত দিয়েছি। এই বিতর্কটা হবেই। দ্বিমত এবং ভিন্নমত প্রকাশ করার জন্যই এই গণতন্ত্র। সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন। আমার বক্তব্য আমি দিলাম।

তিনি বলেন, যেহেতু অন্তবর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, তখন হয়ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না। কিন্তু দেশে এখন নতুন নির্বাচিত সরকার এসেছে। আমরা আইনানুগভাবে সবকিছু দেখার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, মায়ানমারের যেসব নাগরিক বাস্তচূত হয়েছে তাদের ম্যানেজমেন্ট ও ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। মাদকদ্রব্য চোরাচালান সহ মাদকের সরবরাহ বন্ধ করতে সেগুলো নিয়ে কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারি সে বিষয়ও আলোচনা হয়েছে৷

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission