ভিসা নিয়ে বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

আরটিভি নিউজ

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ১১:৪২ এএম


ভিসা নিয়ে বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। তবে এ স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি (২০২৬) থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে।

যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। 

বিজ্ঞাপন

এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয় জানিয়ে বলা হয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।

আরও তথ্য পাওয়া যাবে:  https://ow.ly/7b6C50YnR5u

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission