ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

আরটিভি নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০২:৫৬ পিএম


ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে আলোকসজ্জা বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) একটি ভিডিও বার্তায় সভাপতি মো. হেলাল উদ্দিন দোকান মালিকদের উদ্দেশে বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা না। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে পৃথিবীর সব দেশেই এর প্রভাব পড়বে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, আমরা যদি মিতব্যয়ী না হতে পারি তবে আমরা সামনে বেশি বিপদে পড়বো। আগামীকাল বা পরশু থেকে বিভিন্ন সংস্থাগুলো বের হবে জরিমানা করবে আমরা যেন এর মধ্যে না পড়ি।

তিনি আরও বলেন, তাই আগামীকাল থেকে এ ধরনের আলোকসজ্জা পরিহারের পাশাপাশি অতিরিক্ত লাইট পরিহার করি। 

বিজ্ঞাপন

যে ব্যবসায়ী যত বেশি মিতব্যয়ী সে তত অর্থ-বিত্তবান থাকেন বলেও উল্লেখ করেন তিনি।

আরটিভি/ এমএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission