ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:০৬ পিএম


ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাবেন না যারা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সরকার টানা সাত দিনের ছুটি দিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

তবে সব ধরনের সেবা এবং প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা চালু রাখতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ছুটিতে থাকবেন না। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

ব্যাংক ও আদালতের কার্যক্রম নিয়েও বিশেষ নির্দেশনা থাকবে। ব্যাংক খোলা রাখা বা কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে, আর আদালতের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলোর জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সাধারণত সরকারি ছুটি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission