সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৭:৩১ পিএম


সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। পরে বিমান বন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে ওনাকে (মির্জা আব্বাস) জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন, ওনাকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা ওনাকে দেখেছেন। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে অসুবিধা হয়নি, উনি নিরাপদে আছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড গঠনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission