বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে: সমাজকল্যাণ মন্ত্রী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:১৫ পিএম


বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেএম জাহিদ হোসেন। ছবি: আরটিভি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শহিদ জিয়ার আদর্শের একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া জন্য কষ্টও করেছেন নির্যাতিতও হয়েছেন। কাজেই বর্তমান সরকারকে যদি আমার সবাই মিলে সহযোগিতা করি তাহলে আমরা এই বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সবাইকে যেকোনো অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। কারণ অনেকেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য চেষ্টা করবে সেই জন্য বিএনপির নেতা কর্মীদেরও সোচ্চার থাকতে হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের হিলিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে মন্ত্রী হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে বাড়ি-ঘর পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক কোমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল
হক, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকেই।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission