ঈদের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৮:৩৭ পিএম


ঈদের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে মেট্রোরেল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

বিজ্ঞাপন

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সারাদেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। কক্সবাজারে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার (১৯ মার্চ) বৈঠক করে ঘোষণা করে যে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে নামাজ আদায় করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ ঘোষণা করা হয়। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় এবং শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission