ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরে আসছেন ২৮২ জন বাংলাদেশি প্রবাসী।

শুক্রবার (২০ মার্চ) সকালে বাহরাইনের মানামা থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাহরাইন ও আশপাশের অঞ্চলে যুদ্ধের অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মানামার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট আজ শুক্রবার সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় অবতরণ করবে বলে জানানো হয়েছে। মূলত চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

এই বিশেষ ফ্লাইটের যাত্রী হতে যাওয়া বাহরাইন প্রবাসীদের বিদায় জানাতে এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত হন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। সেখানে তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। রাষ্ট্রদূত যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান এবং এই জরুরি পরিস্থিতিতে দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করায় গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের চতুর্থ সপ্তাহে পদার্পণ করার পর থেকে অনেক প্রবাসী নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা জরুরি প্রয়োজনে বা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফিরতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে সুযোগ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা