ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

আরটিভি নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ১১:১৭ এএম


ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৭টায় একটি চার্টার্ড বিমানে সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফেরেন ইরানে থাকা ২৮২ বাংলাদেশি।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। অনিশ্চিত পরিস্থিতির কারণে দেশে ফেরার আবেদন জানান ১৮৬ জন বাংলাদেশি। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহায়তায় তাদেরকে ইরান থেকে আজারবাইজানের বাকুতে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত ২টার পর তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের যেকোনো সংকটপূর্ণ এলাকা থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের প্রত্যাবাসনে সব ব্যবস্থা নেবে সরকার। 

বিজ্ঞাপন

ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১১ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন।

এছাড়া ১৪০ জনের বৈধ পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাসের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission