ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরছেন ২৮০ বাংলাদেশি

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১০:০৮ পিএম


ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরছেন ২৮০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আটকে পড়া ২৮০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বিশেষ চার্টার্ড ফ্লাইটে। শুক্রবার (২০ মার্চ) রাতেই তারা দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাকু শহরে। সেখানে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরানো হবে।

প্রত্যাবাসন কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বর্তমানে বাকুতে অবস্থান করছেন। এছাড়া সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও সেখানে গেছেন।

বিজ্ঞাপন

 উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময়ও বিপুল সংখ্যক বাংলাদেশিকে পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।পরিস্থিতি বিবেচনায় সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission