আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১২:৪৪ পিএম


আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকসহ আজ (২ এপ্রিল) ৫ ধরনের কর্মসূচিতেঅংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিকেলে জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি নিয়ে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ রয়েছে। ১১টা থেকে ১২টা পর্যন্ত ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা রয়েছে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এ ছাড়া রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। এতে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission