সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

আরটিভি নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৬:১৯ পিএম


সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি 
রোববার (১২ এপ্রিল) বিকেল ৬টা নাগাদ তিনি মারা জান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদের সহকারী অ্যাডভোকেট পারভীন সুলতানা শাম্মী এ খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এর আগে, তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission