ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে কবে থেকে আন্তর্জাতিক ফ্লাইট, জানালেন বিমানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ছবি জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও কক্সবাজার বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যের প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর সনদ অর্জন করা হয়েছে, যা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য একটি অপরিহার্য শর্ত।

আরও পড়ুন

বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বড় ও প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান যাতে নিরাপদে উড্ডয়ন ও অবতরণ করতে পারে, সেজন্য রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। বিশেষ করে রানওয়ের একটি অংশ সমুদ্রের দিকে সম্প্রসারিত করায় এটি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর ফলে পূর্ণ লোড নিয়ে বড় বিমানগুলো এখন অনায়াসেই এই বিমানবন্দরে ওঠানামা করতে পারবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক যাত্রী সেবা নিশ্চিত করতে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি সুপরিসর আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটির নির্মাণ কাজ শেষ এবং বর্তমানে এটি পরীক্ষামূলক কার্যক্রম বা কমিশনিং পর্যায়ে রয়েছে।

আফরোজা খানম বলেন, একটি বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর করার জন্য অপারেশনাল ও কারিগরি কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এই প্রক্রিয়াগুলো সফলভাবে সম্পন্ন করতে আরও কিছুটা সময় প্রয়োজন। আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করা যাবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
‘আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ’
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ’
সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যামিলি কার্ড নিয়ে সমাজসেবা কর্মকর্তাদেরকে নতুন নির্দেশ
সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ফ্যামিলি কার্ড নিয়ে সমাজসেবা কর্মকর্তাদেরকে নতুন নির্দেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আরও পড়ুন
কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী
পাটুরিয়ায় ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর
চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে: বিমানমন্ত্রী