ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: মুক্তিযুদ্ধমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এমআইএস-এ (ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি) সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া বিভিন্ন ভাতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় নেই।

পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই-বাছাই করে। তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।

আরও পড়ুন

মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল কোথায়
বাংলাদেশসহ পাঁচটি দেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। অন্যদিকে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এদিকে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে হিমালয়সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে কার্বি আংলং জেলায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। আরটিভি/এসকে
এক ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল কোথায়
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে এখনও বিস্ময়ের ঘোর কাটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুলের।
একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় ভিন্নতা রয়েছে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে সংশোধন প্রক্রিয়া সহজ হতে পারে। নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে— এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) অনলাইন জন্মনিবন্ধন সনদ * পাসপোর্ট (যদি থাকে) * ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) * সন্তানের জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ (যদি থাকে) * কাবিননামা বা বিবাহ সনদ * স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র। অন্যদিকে, সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে। বাবা-মায়ের নাম সংশোধনে যেসব কাগজ লাগবে এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য প্রয়োজন হতে পারে— * শিক্ষাগত যোগ্যতার সনদ * অনলাইন জন্মনিবন্ধন সনদ * বাবা-মায়ের এনআইডি * ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাগত সনদ * পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে। জন্মতারিখ বা বয়স সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল সংশোধনের ক্ষেত্রে বয়স ও প্রকৃত জন্মতারিখের পক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন নথি প্রয়োজন হতে পারে। এর মধ্যে রয়েছে- * এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ * অনলাইন জন্মনিবন্ধন সনদ * ভাই-বোনদের এনআইডি * ওয়ারিশ সনদ * কাবিননামা * পাসপোর্ট * ড্রাইভিং লাইসেন্স * সিভিল সার্জনের বয়স নির্ধারণসংক্রান্ত প্রতিবেদন * সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র * অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন বই * মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ * স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে যেসব নথি লাগবে। এনআইডিতে স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য সাধারণত নিচের কাগজপত্র চাওয়া হতে পারে- অনলাইন জন্মনিবন্ধন সনদ * বিদ্যুৎ বিল * চৌকিদারি ট্যাক্স বা পৌর কর পরিশোধের রশিদ * ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র। আবেদনের আগে যা মনে রাখতে হবে নির্বাচন কমিশন আবেদন ও সংশোধনের ধরন বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। তাই সংশোধনের আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের পক্ষে গ্রহণযোগ্য সরকারি নথি প্রস্তুত রাখা জরুরি।  বিশেষ করে নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের ক্ষেত্রে জমা দেওয়া সব নথিতে তথ্যের সামঞ্জস্য থাকা প্রয়োজন। এতে আবেদন যাচাইয়ের কাজ সহজ হতে পারে এবং সংশোধন প্রক্রিয়ায় জটিলতা কমার সম্ভাবনা থাকে। আরটিভি/এসকে
এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র
৩১ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।
৩১ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা
আরও পড়ুন
সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও আবেদনের সুযোগ
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার