অবৈধ মজুতকৃত ৫ হাজার লিটারেরও বেশি জ্বালানি তেল উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১০:১৯ পিএম


অবৈধ জ্বালানির অভিযান, উদ্ধার ৫ হাজারের বেশি লিটার জ্বালানি
ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত তদারকি অভিযানে অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। 

সারাদেশে মোট ২৮৯টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৯৭টি মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মোট ৪ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। একই সময়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল প্রাপ্ত জেলা প্রতিবেদন অনুযায়ী এই তথ্য দেওয়া হয়। 

আরও পড়ুন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা সারাদেশে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করছেন বলে জ্বালানি বিভাগ জানায়।  

অপরিদিকে একই দিনে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৫ হাজার ৫২৫ লিটার জ্বালানি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ডিজেল ১,৩৫৮ লিটার, অকটেন ২৫০ লিটার এবং পেট্রোল ৩,৯১৭ লিটার। 

সর্বশেষ ১৯ এপ্রিলের হিসাবে দেশের জ্বালানি মজুতের হালনাগাদ তথ্যে জ্বালানি বিভাগ জানায়, ডিজেল মজুত রয়েছে ১,০২,১৯৮ মেট্রিক টন, পেট্রোল ১৯,১২৬ মেট্রিক টন এবং অকটেন ২৯,০২৭ মেট্রিক টন।

বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অবৈধ মজুত রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission