বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে, তিনি নিজের উদ্যোগে গড়া বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
সোমবার (২০ এপ্রিল) দিনভর বগুড়ায় বিভিন্ন কর্মসূচি শেষ করে রাত সোয়া ৭টায় প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক ভাইদের জন্য নতুন ভবন উদ্বোধন করলাম। যে কাজটি আমরা বহু বছর আগে শুরু করেছিলাম, সেটি আমরাই সম্পন্ন করেছি। আশা করি, বগুড়ার সাংবাদিক ভাইয়েরা বগুড়ার বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরবেন, যাতে আমরা বগুড়ার জন্য ভালো কিছু করতে পারি।
এ সময় বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর শাখা স্থাপনের বিষয়ে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করুন। তারপর আমি দেখব কী করা যায়, ইনশাআল্লাহ।
পরে তিনি প্রেসক্লাব চত্বরে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।
আরটিভি/টিআর




