ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বগুড়ার আলু ঘাটি আর দই খেলেন প্রধানমন্ত্রী 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈত্রিক ভিটা গাবতলীর বাগবাড়ীতে কর্মসূচি শেষে নিজবাড়িতে বসে হালকা নাস্তা করেন। এরপর বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার খান।

খাবারের তালিকায় ছিল- নাজিরশাল চালের ভাত, বগুড়ার বিখ্যাত আলুঘাটি, পাবদা ও শিং মাছের দোপেঁয়াজা, পাতাশি মাছের চড়চড়ি, গরুর ভুনা, মশুরি ডাল, শশা ও টমেটোর সালাদ, দেশি মুরগি এবং বগুড়ার বিখ্যাত সাদা ও মিষ্টি দই।

ঢাকা পর্যটন মোটেল থেকে বাবুর্চি লিয়াকত আলী ও তার টিমকে আনা হয় রান্নার জন্য। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার এনডিসি রশিদুল ইসলাম।

আরও পড়ুন



এনডিসি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাবারের তালিকা পাঠানো হয়। সেই অনুযায়ী খাবার রান্না করা হয়। তবে এর সঙ্গে যুক্ত হয় বগুড়ার আলুঘাটি ও দই। এই দুই খাবার বগুড়ার স্থানীয় বিখ্যাত খাবার। প্রধানমন্ত্রী গরুর মাংস দিয়ে আলু ঘাটি আর দইয়ের স্বাদ নেন।

তারেক রহমান তার নিজ বাড়িতে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। সেখানে প্রতিবেশীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। প্রায় ২০ বছর পর তিনি নিজের বাড়ি যান। ডা. জুবাইদা রহমান এবার নিয়ে বিয়ের পর থেকে ৩ বার শ্বশুড়বাড়িতে যান।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক বাগবাড়ি এলাকার বাসিন্দা ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ডা. জুবাইদা রহমান এর আগে আরও ২ বার এসেছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
আরও পড়ুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ