ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম
বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামোর প্রাথমিক চুক্তি (পিসিএ) স্বাক্ষর হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ চুক্তি সম্পন্ন হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাসের উপস্থিতিতে চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর করা হয়।

এর মাধ্যমে ইইউর সঙ্গে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের সম্পর্ক। উন্নয়ন সহযোগী থেকে ইইউ এখন বাংলাদেশের রাজনৈতিক অংশীদারও।

বাংলাদেশের পক্ষে সচিব (পূর্ব ও পশ্চিম ) ড. মু. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া ও প্যাসিফিক) পাওলা পাম্পালনি স্বাক্ষর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষরের আগে উভয়পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়। সেখানে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমমান এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের গুরুত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনা শুরুর ওপর গুরুত্বারোপ করে। তারা একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিকে (পিসিএ) স্বাগত জানায়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিন বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও বিশ্ববাসীর সামনে ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই যেকোনও সংঘাতের সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা