ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জোটগত সমঝোতার ভিত্তিতেই।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি আসনের আনুপাতিক বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলের মধ্যেই বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামসহ শরিক দলগুলো তাদের ১৩ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন নারী প্রার্থী ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী। আজকের মধ্যে বাকি প্রার্থীরাও তাদের ফরম জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

ইসির সময়সূচি অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্রগুলো ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। যদি ভোট গ্রহণের প্রয়োজন হয়, তবে তা অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত আসনে সাধারণত দলগুলো তাদের নির্ধারিত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বড় কোনো জটিলতা না থাকলে প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে কোনো আসনে একাধিক প্রার্থী বহাল থাকলে ওই আসনে সংসদ সদস্যদের ভোটে বিজয় নির্ধারণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনে ৪৯ সংসদ সদস্যের শপথ আজ