অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৫:১৫ পিএম


অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি ভবনকে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ২০০ এর মতো ভবন ছিল, যেগুলোর কোনো ব্যবহার ছিল না। কোনোটি পাঁচতলা, কোনোটি আটতলা। বর্তমান সরকার কিছু দিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিয়েছি। 

প্রধানমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসব ভবন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামী মাস দুয়েকের মধ্যে মাতৃসদন ক্লিনিকসহ স্বাস্থ্যসেবায় এই বিল্ডিংগুলো ব্যবহারের উপযোগী করা হবে।’

আরও পড়ুন

এ সময় পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘সবাই মিলে আমরা স্বৈরাচার বিদায় করেছি। স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানিতে অবহেলা করা হয়েছিল। আমরা দ্রুততম সময়ে ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করেছি। প্রায় দুই কোটি শিশুকে এই টিকা দেয়া হবে।’ কিট সংকটের দ্রুত সমাধানের আশ্বাসও দেন সরকারপ্রধান।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission