ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ আব্দুস সালাম জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি গেট এবং বের হওয়ার জন্য থাকবে সাতটি গেট।

ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য ড্রেন বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে দ্রুত পরিষ্কার কার্যক্রম শেষ করা যায়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
আরও পড়ুন
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ
নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও
তারেক রহমানকে পাঠানো চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের