আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রুপে সাজছে যশোর শহর। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভাস্থল, শার্শার জিয়া খালসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে, বলছেন বিএনপির নেতা-কর্মীরা।
যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু জানান, সফরে শার্শার জিয়া খাল খনন ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
দেশে ফেরার পর গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারে যশোরে আসেন তারেক রহমান।
আরটিভি/টিআর




